রিফান্ড নীতিমালা
এই রিফান্ড নীতিমালা tangailbd.com (“কোম্পানি”, “আমরা”, “আমাদের”) এবং ওয়েবসাইট ব্যবহারকারী বা গ্রাহক (“আপনি”, “গ্রাহক”) এর মধ্যে একটি বৈধ চুক্তি। কোম্পানির মাধ্যমে পণ্য ক্রয় ও পেমেন্ট সম্পন্ন করার মাধ্যমে আপনি এই রিফান্ড নীতিমালার সাথে সম্মত হচ্ছেন।
১. রিফান্ডের যোগ্যতা
১.১ নিম্নোক্ত ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে:
- অর্ডারকৃত প্রোডাক্ট স্টক আউট হলে এবং স্বল্প সময়ে স্টক আসার সম্ভাবনা না থাকলে।
- ডেলিভারিকৃত প্রোডাক্টে ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকলে এবং রিটার্ন গ্রহণযোগ্য হলে।
- একাধিক প্রোডাক্ট অর্ডার করা হলে এবং এর মধ্যে কোনটি স্টক আউট থাকলে।
১.২ রিটার্ন করা প্রোডাক্ট অবশ্যই পুনরায় বিক্রয়যোগ্য অবস্থায় থাকতে হবে এবং আমাদের টিমের ইভ্যালুয়েশন এর মাধ্যমে তা নিশ্চিত হওয়ার পর রিফান্ড অনুমোদিত হবে।
২. রিফান্ড মেথড
গ্রাহক যে পেমেন্ট মেথড ব্যবহার করেছেন, রিফান্ড সেই একই মাধ্যমে সম্পন্ন হবে।
|
পেমেন্ট মেথড
|
রিফান্ড মেথড
|
|
বিকাশ / নগদ / অন্যান্য MFS
|
বিকাশ / নগদ / অন্যান্য MFS
|
|
ক্রেডিট / ডেবিট কার্ড
|
ক্রেডিট / ডেবিট কার্ড
|
|
ক্যাশ
|
ক্যাশ
|
৩. রিফান্ড প্রসেসিং টাইম
- রিফান্ড রিকোয়েস্ট অনুমোদিত হওয়ার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে রিফান্ড ইনিশিয়েট করা হবে।
- ক্রেডিট/ডেবিট কার্ডের ক্ষেত্রে ব্যাংক প্রসেসিংয়ের কারণে রিফান্ড গ্রাহকের স্টেটমেন্টে প্রতিফলিত হতে ৫ থেকে ১০ কর্মদিবস সময় লাগতে পারে।
- নির্ধারিত সময়ের পরও রিফান্ড দৃশ্যমান না হলে, গ্রাহককে তার কার্ড ইস্যুয়ার ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে অথবা আমাদেরকে অর্ডার নাম্বার উল্লেখ করে জানাতে হবে।
৪. রিফান্ড চার্জ
৪.১ নিম্নোক্ত ক্ষেত্রে রিফান্ড চার্জ ফ্রি হবে:
- অর্ডারকৃত প্রোডাক্ট স্টক আউট হলে।
- প্রোডাক্টে কোম্পানির দায়যুক্ত ম্যানুফ্যাকচারিং ত্রুটি থাকলে।
৪.২ নিম্নোক্ত ক্ষেত্রে কুরিয়ার চার্জ এবং প্রসেসিং ফি কর্তন করা হবে:
- গ্রাহক ডেলিভারি প্রাপ্তির পর ব্যক্তিগত কারণে রিটার্ন করলে (মন পরিবর্তন, পছন্দ না হওয়া ইত্যাদি)।
- প্রোডাক্ট ইতিমধ্যেই কুরিয়ারে হ্যান্ডওভার হয়ে গেলে।
চার্জের হার:
- ঢাকার ভিতরে: ৳১০০ প্রতি অর্ডার + পেমেন্ট সেটেলমেন্ট+অ্যাডমিনিস্ট্রেশন ফি (প্রযোজ্য ক্ষেত্রে)
- ঢাকার বাইরে: ৳২০০ প্রতি অর্ডার + + পেমেন্ট সেটেলমেন্ট+অ্যাডমিনিস্ট্রেশন ফি (প্রযোজ্য ক্ষেত্রে)
৫. ডিসকাউন্ট ও অফারের রিফান্ড শর্তাবলী
- যেকোনো ডিসকাউন্ট বা ক্যাশব্যাকযুক্ত অর্ডারের ক্ষেত্রে কেবলমাত্র গ্রাহক কর্তৃক প্রদত্ত নেট এমাউন্ট রিফান্ডযোগ্য হবে।
- ডিসকাউন্ট/ক্যাশব্যাক এমাউন্ট ফেরতযোগ্য নয়।
উদাহরণ:
- যদি ১,০০০ টাকার প্রোডাক্ট আপনি অফারে ৯০০ টাকা পরিশোধ করেন, তবে রিফান্ড হবে ৯০০ টাকা।
- যদি ১,০০০ টাকা পেমেন্ট করে ১০০ টাকা ক্যাশব্যাক পান, তবে রিফান্ড হবে ৯০০ টাকা (ক্যাশব্যাক এমাউন্ট বাদ দিয়ে)।
৬. দায় সীমা
কোম্পানি কোনো অবস্থাতেই রিফান্ড প্রক্রিয়ায় ব্যাংক বা তৃতীয় পক্ষের কারণে সৃষ্ট বিলম্বের দায়ভার গ্রহণ করবে না।
৭. আইন ও বিচারব্যবস্থা
এই রিফান্ড নীতিমালা বাংলাদেশের প্রচলিত আইন এবং বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত হবে। যে কোনো বিরোধ বাংলাদেশের প্রযোজ্য আদালতে নিষ্পত্তি হবে।
📌 সর্বশেষ হালনাগাদ: ০৬/০৯/২০২৫